1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাংলাদেশে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন ‘Hot 70 Pro 5G’

টেক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘Hot 70 Pro 5G’। ‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমে বাজারে আসা ফোনটিতে ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনি ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন ও এআইভিত্তিক বিভিন্ন ফিচার রয়েছে।

পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন ও ব্যাটারি—এই চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফোনটিতে। দ্রুতগতির পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স ধরে রাখতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি প্রযুক্তি।

ফোনটিতে রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ফলে গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরযুক্ত অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি AI RAW ও লাইভ ফটোসহ বেশ কিছু ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে।

ডিজাইনের দিক থেকেও ফোনটিতে ভিন্নতা আনার চেষ্টা করেছে ইনফিনিক্স। ‘ডায়নামিক শাইন’ ডিজাইনের ছয়টি রঙের ভ্যারিয়েন্টে আলো, তাপমাত্রা ও দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে ফোনের বাহ্যিক লুকে পরিবর্তন দেখা যায়।

থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্ট তাপমাত্রার সঙ্গে রঙ পরিবর্তন করে। মিরেজ গ্রিন মডেলে ইউভি লাইটে ভিন্ন টেক্সচার দেখা যায়। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব মডেলে ইন্টারঅ্যাকটিভ ব্যাক প্যানেল।

টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং SGS 5-Star ড্রপ রেজিস্ট্যান্স। প্রতিষ্ঠানটির দাবি, দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার সক্ষমতা রাখে।

ব্যাটারির ক্ষেত্রে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ব্যাটারির ওপর চাপ কমাতে এতে বাইপাস চার্জিং সুবিধাও দেওয়া হয়েছে।

স্মার্টফোনের বিভিন্ন কাজ সহজ করতে এতে বেশ কিছু এআই ফিচার যুক্ত করা হয়েছে। ফ্ল্যাশমেমো ও মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে পরে এআই সার্চের সাহায্যে তা খুঁজে বের করা যাবে। পাশাপাশি রয়েছে AI Scan to Solve, Folax Music Recognition, AI Life Assistant ও AI Theme Generator।

এসব ফিচারে দ্রুত প্রবেশের জন্য ফোনটিতে রয়েছে আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’।

‘Hot 70 Pro 5G’ ফোনটি ৮ জিবি র‍্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে ফোনটির অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page