1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন, বাদ ওয়েদারাল্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারাল্ডকে ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশকে দলে নেওয়া হয়েছে।

আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। একাদশে সুযোগ পেলে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ৩০ বছর বয়সী রেনশ। সর্বশেষ ২০২৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

এরপর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে আর সুযোগ পাননি রেনশ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যর্থতার পর আবারও টেস্ট স্কোয়াডে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়। দুই ইনিংসে ওয়েদারাল্ড করেন ২৩ ও শূন্য রান। ব্যাট হাতে ব্যর্থতার পরই তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো।

এদিকে নিয়মিত তিন নম্বর ব্যাটার মার্নাস লাবুশেনের ওপর আপাতত আস্থা রেখেছে অস্ট্রেলিয়া। তবে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাবুশেনের ৩১ রান প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ব্যাটিংয়ের সময় তাঁকে ভালোই দেখাচ্ছিল। তবে ৩১ রান বড় কোনো স্কোর নয় এবং সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন এই ব্যাটার।

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ও পেসার স্কট বোলান্ডও রয়েছেন। প্রয়োজন হলে দুজনেরই একাদশে ফেরার সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।

সিরিজ সূচি

  • প্রথম টেস্ট: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
  • দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, ম্যাকে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page