1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

কালীগঞ্জের সাজু ও রেবতীসহ নিহত ২ বাংলাদেশি

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুই বাসিন্দা মো. আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার মারা গেছেন।

নিহত আলিমুজ্জামান সাজু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা। তিনি উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে এবং ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সন্তান।

অন্য নিহত রেবতী সরকার একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তবে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৯ আগস্ট) রাতে আলিমুজ্জামান সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর খালাতো ভাই অ্যাডভোকেট তানভীর আহমেদ।

জানা গেছে, মঙ্গলবার রাতে কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

ঘটনার খবর পাওয়ার পর সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ৯ জন নিহত হন। তাঁদের মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page