1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গত ২২ দিনে দেশে আসা রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। ফলে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে ২০ থেকে ২২ আগস্ট—এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

অর্থবছরের শুরুতে রেমিট্যান্স ৫০০ কোটি ডলার ছাড়িয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page