1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

ইসলামিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আবদুল্লাহ এবং মা আমিনা। জন্মের আগেই তিনি বাবাকে হারান এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন। ৬৩২ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন।

হজরত মুহাম্মদ (সা.) তাওহিদের বাণী প্রচার করেন এবং শান্তি, ন্যায়, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক মর্যাদার ওপর গুরুত্ব দেন। তাঁর জীবন ও কর্ম ইসলামের অনুসারীদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দোয়া, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করেন। অনেকে এ উপলক্ষে নফল রোজাও রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page