1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। চলতি বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যকার সিরিজটি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও সিরিজ আয়োজনের বিষয়ে দেশটির সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।

সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য সম্ভাব্য সময় খুঁজছে।

মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার এই সিরিজটি ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারিতে সিরিজটির সূচিও ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময় নির্ধারণ করেছিল। তবে একই সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় নতুন করে সূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এদিকে, বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সূচি ও সফর নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page