1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

একাদশে ভর্তি: কোটায় আবেদন নিয়ে সতর্কবার্তা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা (EQ-1 ও EQ-2) এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদন নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যোগ্যতা না থাকা সত্ত্বেও এসব কোটায় আবেদন করে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

মুক্তিযোদ্ধা কোটায় আবেদনে যোগ্যতা

মুক্তিযোদ্ধা কোটায় আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি নীতিমালা-২০২৬’-এর উপধারা ৩.২ অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে।

এ কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। একই সঙ্গে ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যথাযথ প্রমাণপত্র প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে। একইভাবে মুক্তিযোদ্ধা কোটার নির্ধারিত যোগ্যতা না থাকা সত্ত্বেও—যেমন মুক্তিযোদ্ধার নাতি-নাতনি—কেউ আবেদন করলে সিলেকশন পেলেও তাকে কলেজে ভর্তির যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।

শিক্ষা কোটায় কারা আবেদন করতে পারবেন

শিক্ষা মন্ত্রণালয়ের কোটা দুই ভাগে বিভক্ত—EQ-1 ও EQ-2।

EQ-1 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে EQ-2 কোটায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৮টি নির্দিষ্ট দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আবেদন করার সুযোগ রয়েছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরাও EQ-2 কোটায় আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, EQ-1 ও EQ-2 কোটায় নির্ধারিত যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ আবেদন করলে এবং প্রাথমিকভাবে সিলেকশন পেলেও তাকে কলেজে ভর্তির যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাই একাদশ শ্রেণির ভর্তিতে কোটা ব্যবহারের আগে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোটার নির্ধারিত যোগ্যতা নিশ্চিত হয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page