1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের পর্ষদে ১৫ নতুন পরিচালক, অব্যাহতি ১০ জনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৫ জন নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ১০ জন পরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া পরিচালকদের অধিকাংশই বিগত সরকারের আমলে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন পরিচালকদের নিয়োগ এবং আগের পরিচালকদের অব্যাহতির বিষয়ে পৃথক আদেশ জারি করেছে। সোমবার (৩১ আগস্ট) আদেশগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

নতুন নিয়োগ পাওয়া পরিচালকেরা যোগদানের তারিখ থেকে তিন বছর দায়িত্ব পালন করবেন।

পাঁচ ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদে চারজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালকরা হলেন—সাবেক জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম, সাবেক সচিব ফজলুল বারী, সাবেক ব্যাংকার মো. আসাদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের সাবেক এমডি আবুল এহতেশাম আব্দুল মুহায়মেন। অব্যাহতি পাওয়া পরিচালকরা হলেন—সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক, ফয়েজ আহমেদ ও মোহাম্মদ সুলতান মাহমুদ।

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম, হিসাববিদ খন্দকার মামুন এবং গ্রেড-১ পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুন নাহার। এ ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস ও কাওছার আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, শফিকুল আলম এবং হিসাববিদ মীর সাজেদ উল বাসার।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)-এর পরিচালনা পর্ষদে নতুন করে দায়িত্ব পেয়েছেন নূরুন্নাহার ওসমানী ও আবিদ হোসেন খান। এ ব্যাংকের পর্ষদ থেকে মাহবুবুন নাহার, আব্দুল মজিদ ও শাহ আলম মিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে তিনজন পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন—সাবেক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ, লুৎফুর রহমান ও খাইরুল কবির। এ ব্যাংকের পর্ষদ থেকে সাবেক অতিরিক্ত সচিব আবদুল আহাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page