1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি স্বাক্ষর করেন।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন হাসান শিপলু। ২০৩০ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আইএসডিবির প্রেসিডেন্ট মুহাম্মদ সুলাইমান আল জাসের তিন দিনের সফরে বুধবার ঢাকায় আসেন। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার সফরেই ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়ন চুক্তি সই হলো।

এর আগে গত জুনে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১০০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়।

১৯৬৮ সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১০ সালে শোধনাগারটির দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত নানা জটিলতায় তা বারবার পিছিয়ে যায়। নতুন এই চুক্তির ফলে দীর্ঘদিনের প্রকল্পটি বাস্তবায়নের পথ খুলল।

চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আইএসডিবির প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ সুলাইমান আল জাসের।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page