1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নতুন নামে ফিরছে পেসার হান্ট, শুরু ‘রবি বোলার হান্ট’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে প্রতিভাবান পেসার খুঁজে বের করার উদ্যোগের ইতিহাস বেশ সমৃদ্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্ভাবনাময় বোলার তুলে এনে জাতীয় দলের পথ তৈরি করে দেওয়ার সেই উদ্যোগ এবার ফিরছে নতুন নামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি অ্যাজিয়াটা পিএলসির যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হবে।

বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও রবি অ্যাজিয়াটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ শাতারা। এ ছাড়া বিসিবি ও রবির অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে ২০০৭ সালে বিসিবি ও গ্রামীণফোনের উদ্যোগে দেশব্যাপী পেসার অন্বেষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। ওই উদ্যোগ থেকে উঠে আসা অন্যতম সফল ক্রিকেটার ছিলেন বাগেরহাটের রুবেল হোসেন।

টেপ টেনিস বলে ক্রিকেট খেলে বেড়ে ওঠা রুবেল ওই প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নির্বাচকদের নজর কাড়েন। পরে জাতীয় দলে জায়গা করে নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একসময় বাংলাদেশের ক্রিকেটে মানসম্পন্ন পেসারের ঘাটতি থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।

এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন প্রজন্মের পেসার খুঁজে বের করা জরুরি। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বোলারদের প্রতিভা যাচাই ও পরিচর্যার সুযোগ তৈরি করছে ‘রবি বোলার হান্ট’।

এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থাকা সম্ভাবনাময় বোলাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতা ও পরিচর্যা পাওয়ার সুযোগও তৈরি হবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রবি বোলার হান্ট’-এর মাধ্যমে দেশের আনাচকানাচ থেকে নতুন প্রতিভাবান পেসার উঠে আসবে। রুবেল হোসেনদের পথ ধরে বাংলাদেশের ক্রিকেটে এবারও আবিষ্কৃত হবে ভবিষ্যতের তারকা পেসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page