1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন করদাতাদের অর্থে ইসরায়েলের কাছে প্রায় ২৮০ কোটি ডলারের ৬০ হাজার ভারী ও অত্যন্ত ধ্বংসক্ষম বোমা বিক্রির প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্ভাব্য এই চুক্তির আওতায় প্রতিটি বোমার ওজন হবে ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি।

গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ, পশ্চিম তীরে সহিংসতা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একসঙ্গে বিপুলসংখ্যক ভারী বোমা সরবরাহের এই পরিকল্পনার খবর সামনে এসেছে।

সম্ভাব্য চুক্তিতে তিন ধরনের বোমা থাকার কথা বলা হচ্ছে। এর মধ্যে ২০ হাজার এমকে-৮৪, ২০ হাজার বিএলইউ-১১৭ এবং কংক্রিট বা ভূগর্ভস্থ স্থাপনা ভেদে সক্ষম ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর বোমা থাকতে পারে। সব মিলিয়ে ৬০ হাজার বোমার ওজন দাঁড়াবে প্রায় ৫৪ হাজার ৪০০ টন।

গবেষণা ও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার পাউন্ডের একটি বোমা বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় ৩৫ মিটার বা ১১৫ ফুটের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় অন্তত ২ হাজার ৮৪২ জন ফিলিস্তিনি এ ধরনের বোমার আঘাতে নিহত হয়েছেন এবং অনেকের মরদেহের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়নি।

এর আগে বেসামরিক প্রাণহানির আশঙ্কায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে ২ হাজার পাউন্ডের বোমার একটি চালান সাময়িকভাবে স্থগিত করেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ট্রাম্প প্রশাসন কংগ্রেসের পূর্ণ পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে বিপুল অর্থের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। একই সময়ে পেন্টাগনের বিভিন্ন মূল্যায়নে ইউক্রেন ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।

ইসরায়েলের কাছে নতুন করে বিপুলসংখ্যক ভারী বোমা বিক্রির পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রক্ষণশীল রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাজায় ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন অস্ত্র বিক্রির উদ্যোগ ঠেকানোর কথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, মার্কিন করদাতাদের অর্থে কেনা বোমা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে তুলে দেওয়া হচ্ছে।

অন্যদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিনও বেসামরিক মানুষ হত্যায় মার্কিন করের অর্থ ব্যবহারের সমালোচনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page