1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াইট হাউসের প্রবেশপথে সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইনের প্রেস পাস জব্দ করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। এরপর তাকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদেরও হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়।

প্রেস পাস জব্দ হওয়ার পর হোয়াইট হাউসের বাইরে থেকেই পরিস্থিতি নিয়ে সরাসরি বিশ্লেষণ দেন বেটসি ক্লেইন। তবে প্রেস পাস জব্দ এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এর এক দিন আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন। এর পরদিনই হোয়াইট হাউসের প্রবেশপথে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে আরও বিস্তারিত প্রতিক্রিয়া আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page