1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ মেঘনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের করা হত্যা মামলায় সাইফুল ইসলাম তুহিন (১৯) এবং দুই অপ্রাপ্তবয়স্ক ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আটক মো. সিয়াম (১৯) নামে আরেক তরুণের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে।

তিনি জানান, অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের বয়সের পার্থক্য থাকলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা কেউই অপ্রতিমের সহপাঠী নয়। অভিযুক্তদের মধ্যে কেউ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে, আবার কেউ অনিয়মিত শিক্ষার্থী।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে আটক করা হয় জানিয়ে পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে তুহিন হত্যার কথা স্বীকার করেছে। তিনি নিহতের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের দোকানে চাকরি করতেন বলেও জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে অপ্রতিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে ফাহাদ ও কামরুলও তাকে লাঠি দিয়ে আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তুহিন, ফাহাদ ও কামরুল অপ্রতিমের আইফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কুমিল্লার কোটবাড়ী-গন্ধমতি এলাকায় তাদের বাড়ি। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার সকালে দুই দফা জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির বাগমারা গোরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে তার প্রথম জানাজা এবং পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজা শেষে অপ্রতিমের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি আর নতুন করে কিছু বলতে চান না; শুধু সন্তান হত্যার উপযুক্ত বিচার দেখতে চান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।

তবে মাত্র একটি আইফোনের জন্য তার ১৩ বছর বয়সী ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না বলে জানান অপ্রতিমের বাবা। তিনি বলেন, তার নিষ্পাপ সন্তান কোনো অপরাধ করেনি। তাই হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর বিচার চান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page