1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ মেঘনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিগারেট, ওষুধ, মোবাইল ফোনসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা এ বাধ্যবাধকতার আওতায় থাকবে।

এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন আদেশের ফলে তালিকাভুক্ত পণ্যের উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের ই-ভ্যাট (eVAT) পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট দাখিলপত্র জমা দিতে হবে।

এ ছাড়া কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রেও অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page