1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ শি জিনপিংকে ট্রাম্পের স্বাগত, বাণিজ্যবিরতি বাড়ল ১০ জানুয়ারি পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক বারিধারায় নির্মাণশ্রমিক নিহত: প্রাইভেটকারে থাকা কিশোর গ্রেফতার ‘মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না’: জাতিসংঘে পেজেশকিয়ান ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, ব্যয়সীমা বাড়ল দ্বিগুণ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের ৫ প্রস্তাব

ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে জলাবদ্ধতা-যানজট

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে নগরজুড়ে জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ পূর্বাভাস জানিয়েছেন।

তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। এর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলায়ও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বৃষ্টির সময় রাজধানীবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page