1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক বাবার শাসনে রাগ করে বের হওয়া শিশু ৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার জ্বালানি সংকটে প্রায় ৩০ ডলারে এলএনজি কিনছে বাংলাদেশ ফাতেহা-ই-ইয়াজদহমে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান বিস্ফোরণ: ছয়জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ছে না ট্রাম্প-পেজেশকিয়ান-নেতানিয়াহুকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ অধিবেশন চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তা ৫ ব্রোকারেজ হাউজের ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ ৫ লাখ টাকা ফেরত

দক্ষিণ কোরিয়ার ম্যাচে ভুল করে বাজল উত্তর কোরিয়ার জাতীয় সংগীত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ম্যাচ শুরুর আগে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছে। শুক্রবার জাপানের গিফুতে গ্রিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বেজে উঠলে বিভ্রান্তিতে পড়েন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়েরা।

ঘটনার পর স্টেডিয়ামের ঘোষক দ্রুত ক্ষমা চান। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানোর কথা থাকলেও ভুল করে অন্য একটি গান বাজানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত নিষিদ্ধ। দেশটিতে উত্তর কোরিয়ার অন্যান্য প্রতীকও নিষিদ্ধ। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়ায় দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

জাতীয় সংগীত বাজানোর এই ভুলের বিষয়ে এশিয়ান গেমসের আয়োজক কমিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এবারের এশিয়ান গেমসের সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বিভিন্ন অভিযোগও উঠেছে। দেশটির বাস্কেটবল দলের খেলোয়াড়েরা কক্ষের আকার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি পরিবহনসংক্রান্ত সমস্যার কারণে শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার পুরুষ ফুটবল দলের প্রস্তুতিও ব্যাহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page