1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চ্যানেলটির সম্প্রচার শুরু হয়।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে এই চ্যানেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ভিডিও, ঘোষণা ও উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিষয়বস্তু নিয়মিত হালনাগাদ করা হবে।

চ্যানেলটি চালুর পর সেখানে ট্রাম্পের পুরোনো বক্তব্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও প্রচার করা হয়। হোয়াইট হাউসের ভিডিও লাইব্রারিতেও ২১ সেপ্টেম্বর থেকে ‘ট্রাম্প টিভি’–সংক্রান্ত ভিডিও যুক্ত হয়েছে।

এদিকে চ্যানেলটি চালুর সময় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও দেশটির বড় সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিরোধও তীব্র হয়েছে। সম্প্রতি সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা দেওয়ার পর ওই তিন প্রতিষ্ঠান প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

এর প্রতিবাদে সোমবার এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসি হোয়াইট হাউসের যৌথ টেলিভিশন সংবাদ সংগ্রহ কার্যক্রম স্থগিত রাখে। ফলে ওই দিন প্রেসিডেন্টের কয়েকটি কর্মসূচি সরাসরি সম্প্রচারে ব্যাঘাত ঘটে।

এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস নিজস্ব প্ল্যাটফর্মে প্রেসিডেন্টের বক্তব্য ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সরাসরি প্রচারের উদ্যোগ নিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page