1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্যোগ মোকাবিলায় ঢাকায় প্রস্তুত থাকবে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ইরানের সামনে দুই পথ, চুক্তি না হলে সংঘাতের সতর্কতা ট্রাম্পের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানোও ঈমানের দাবি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক বাবার শাসনে রাগ করে বের হওয়া শিশু ৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার জ্বালানি সংকটে প্রায় ৩০ ডলারে এলএনজি কিনছে বাংলাদেশ

নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান।

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ে। সে হিসাবে লিটারে ২০ টাকা জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুযোগ ছিল।

তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সেই হারের চেয়ে কম, কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি। নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে এবং নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে যৌক্তিক হারে ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

নতুন পুনর্নির্ধারিত হারে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকারি সিদ্ধান্তের আগেই বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। রাজধানীর বিভিন্ন রুটে ৫ থেকে ২০ টাকা এবং দূরপাল্লার বাসে কোথাও কোথাও ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page