1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
মাদক-জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত রিয়ালের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় রদ্রি মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব পাকিস্তানের নোমান মাহমুদ শি জিনপিংকে ট্রাম্পের স্বাগত, বাণিজ্যবিরতি বাড়ল ১০ জানুয়ারি পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক বারিধারায় নির্মাণশ্রমিক নিহত: প্রাইভেটকারে থাকা কিশোর গ্রেফতার ‘মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না’: জাতিসংঘে পেজেশকিয়ান ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, ব্যয়সীমা বাড়ল দ্বিগুণ

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেল চলন্ত অবস্থায় হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

মহসীন শেখ বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রোরেল সার্ভিস চালু করা হয়।

ফলে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। বর্তমানে ওই রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page