1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতির শাবককে ৩ কিলোমিটার ধাওয়া করে উদ্ধার

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতির শাবক। মাছ ধরতে গিয়ে সেটিকে দেখতে পান দুই জেলে। পরে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় তিন কিলোমিটার নৌকা নিয়ে ধাওয়া করে শাবকটিকে উদ্ধার করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধার করা শাবকটিকে নৌকায় জেলেদের জড়িয়ে ধরতে দেখা গেছে।

ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পারের আশপাশে। মাছ ধরার সময় নদীর প্রবল স্রোতের সঙ্গে লড়াই করতে থাকা শাবকটিকে দেখতে পান দুই জেলে। স্রোতের টানে শাবকটি ক্রমেই নদীর নিচের দিকে ভেসে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত নৌকা ঘুরিয়ে শাবকটির পিছু নেন।

প্রবল স্রোতের মধ্যেই প্রায় তিন কিলোমিটার ধাওয়া করার পর শাবকটির কাছে পৌঁছান তারা। পরে সেটিকে নদী থেকে তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন। উদ্ধারের পর স্থানীয় বন দফতরে খবর দেন ওই দুই জেলে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং শাবকটিকে তার মায়ের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেন। পরে শাবকটিকে ব্যারাজ পার করে তিস্তা নদীর একটি শুকনো অংশে নিয়ে যাওয়া হয়। বন কর্মকর্তাদের ধারণা ছিল, হাতির পাল ওই এলাকায় আশ্রয় নিয়েছে।

বন কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও জেলেদের সমন্বিত প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর শাবকটির সঙ্গে তার মায়ের সফল পুনর্মিলন ঘটে। মা হাতিটি শাবকটির কাছে এগিয়ে আসে এবং পরে তাকে দুধ পান করাতেও দেখা যায়।

জেলেদের দ্রুত উদ্যোগের প্রশংসা করেছেন বৈকুণ্ঠপুরের ডিএফও মুদিত। তিনি বলেন, শাবকটিকে নিরাপদে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে জেলেদের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: উইয়ন নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page