1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নৌযান পরিচালনার ব্যয় বাড়াসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করেই সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রীকে দেওয়া চিঠিতে তারা প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব করেন।

মালিকদের প্রস্তাব অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছিল। দাবি বাস্তবায়ন না হলে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের প্রস্তাবও দেওয়া হয়।

তবে শেষ পর্যন্ত মালিকদের দাবির তুলনায় কম হারে লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page