1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীর কড়াইলে টিঅ্যান্ডটি খেলার মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সরকারের এ বিশেষ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এর আওতায় নিয়মিত ও আগের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের খুঁজে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কার্যক্রমের মাধ্যমে টিকা গ্রহণের উপযুক্ত কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের টিকা গ্রহণের অবস্থা যাচাই করে বাদ পড়াদের তালিকাভুক্ত করবেন।

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চলতি বছর ধাপে ধাপে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর পরও বাদ পড়া শিশুদের চিহ্নিত করে টিকার আওতায় আনতেই নতুন এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page