1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬ স্টারলিংক স্যাটেলাইট ছাড়ল স্টারশিপ আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, ইরানের সম্পৃক্ততা নিয়ে তদন্ত নীলফামারী ডিমলায় হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ শিশু-কিশোরদের উচ্ছ্বাসে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’ তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাগরের নীল জলরাশির পাশে ঝিনুকের আকৃতির দৃষ্টিনন্দন নতুন প্যাসেঞ্জার টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে টার্মিনালটির কার্যক্রম চালু হয়েছে। এর মধ্য দিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে।

২৬৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালের ডিসেম্বরে নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবনটিতে একসঙ্গে ৫০০ যাত্রী বহির্গমন এবং ৫০০ যাত্রী আগমন করতে পারবেন। আন্তর্জাতিক বহির্গমনের জন্য রয়েছে চারটি এবং আগমনের জন্য ছয়টি ইমিগ্রেশন কাউন্টার।

এ ছাড়া টার্মিনালে দুটি লাগেজ বেল্ট, লিফট, এস্কেলেটর, চেক-ইন কাউন্টার, লাউঞ্জ, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে, সিসিটিভি ও আধুনিক নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন জানান, সোমবার সকাল ৭টা থেকে নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা, এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের ৫০টি ফ্লাইট ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করেছে।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া জানান, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির উদ্বোধন করবেন। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিও চলছে।

বিমানবন্দরটির ১০ হাজার ৭০০ ফুট দীর্ঘ রানওয়ের ১ হাজার ৭০০ ফুট অংশ সাগরের ওপর নির্মিত হয়েছে। সমুদ্রঘেঁষা এই রানওয়ে ইতোমধ্যে কক্সবাজার বিমানবন্দরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হবে। এতে পর্যটন খাতের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page