1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে ভালো: তথ্য উপদেষ্টা প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬ স্টারলিংক স্যাটেলাইট ছাড়ল স্টারশিপ আদাবরে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫ জন জামিনে মুক্ত, ইরানের সম্পৃক্ততা নিয়ে তদন্ত নীলফামারী ডিমলায় হিন্দু ছেলে মুসলিম মেয়েকে ধর্ষণ নীলফামারীতে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৭১ শিশু-কিশোরদের উচ্ছ্বাসে শুরু ‘ছোটকাকু উৎসব ২০২৬’ তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে মানচিনির ইতালির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে প্রথম জয়ের দেখা পেয়েছেন রবার্তো মানচিনি। উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইতালি।

দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছিল মানচিনির দল। তবে তুরস্কের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইতালি। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে তারা জয়ের ভিত গড়ে নেয়। গোল তিনটি করেন আলেসান্দ্রো বাস্তোনি, দাভিদে ফ্রাতেসি ও মাইকেল কায়োদে।

দ্বিতীয়ার্ধের শুরুতে তুরস্কের হয়ে একটি গোল শোধ করেন বারিস আলপার ইয়িলমাজ। তবে কিছুক্ষণ পরই পিও এসপোসিতো গোল করে ইতালির তিন গোলের ব্যবধান ফিরিয়ে আনেন।

এই জয়ে গ্রুপ এ১-এ নেশনস লিগের প্রথম জয় পেল ইতালি। দুই ম্যাচ শেষে দলটি উঠে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।

অন্যদিকে ব্রাসেলসে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৮৮তম মিনিটে মাইকেল ওলিসের গোলেই জয় নিশ্চিত করে জিনেদিন জিদানের দল। দুই ম্যাচে দুই জয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স।

নেশনস লিগে এখনো অপরাজিত ইউক্রেন। গ্রুপের ম্যাচে জর্জিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি।

গ্রুপ বি৪-এর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে সুইডেন। বেঞ্জামিন নিয়গ্রেনের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধ শেষ হওয়ার আগে সেবাস্তিয়ান শিমানস্কি পোল্যান্ডকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ইয়াসিন আইয়ারি ও ভিক্টর ইয়োকেরেস গোল করে সুইডেনের জয় নিশ্চিত করেন।

টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে রয়েছে সুইডেন। অন্যদিকে রোমানিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।

গ্রুপ সি২-এ শেষ মুহূর্তের গোলে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারিয়েছে মন্টেনেগ্রো। ম্যাচের ৮৯তম মিনিটে আলেক্সা লাতকোভিচের গোলেই জয় নিশ্চিত হয়। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে মন্টেনেগ্রো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page