1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে জামায়াত আমিরের ব্যাখ্যা চাওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে তিনি বলেন, গত ১২ জুন বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বুঝিয়েছেন, তা পরিষ্কারভাবে জানা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশও একটি স্বাধীন রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, যদি ওই বক্তব্য আক্ষরিক অর্থে কোনো রাজনৈতিক বা রাষ্ট্রীয় একীভূতকরণের ইঙ্গিত দিয়ে থাকে, তবে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি দ্রুত স্পষ্ট করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াত আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page