
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক উ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে।
এর আগে একই দিন ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে হিসেবে প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হানে।
এখন পর্যন্ত কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply