পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে সারাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
র্যাব জানায়, ৩ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ইউনিফর্মে টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার ও গুজব ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় থাকবে। কোনো বিশৃঙ্খলা বা জরুরি সহায়তার জন্য র্যাব কন্ট্রোল রুমে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে র্যাব।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়