1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নীতিমালা নিয়ে রাজনৈতিক বিতর্কের আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ প্রকাশ ডাকসুর

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের নীতিমালা নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, সহিংসতার বদলে ভাবনা ও নীতির প্রতিযোগিতার মাধ্যমেই দেশের মানুষের সেবায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করা উচিত।

তিনি আরও বলেন, মানুষের কথা শুনে কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সর্বোত্তম নীতিমালা প্রণয়নে জামায়াত ভিন্নধর্মী পথ দেখাচ্ছে। সহিংসতা জনগণ অতীতেও প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও করবে—এমন মন্তব্যও করেন তিনি।

জামায়াত আমিরের এ পোস্ট শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম জানান, এ ধরনের বিতর্ক আয়োজন করতে ডাকসু আগ্রহী। যদিও বিতর্কের ফরম্যাট বা সময়সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে বিষয়টি ইতোমধ্যে আলোচনায় এসেছে। অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!