
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নাম পরিবর্তনের সুপারিশ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। আদেশ জারির পর নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, এসআইএফের পোশাকও পরিবর্তন করা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত দেড় বছরে র্যাবের কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে। তাই নির্বাচনে কোনো সমস্যা হবে না। আল্লাহ চাইলে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়
Leave a Reply