1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

বন্যায় নিহত ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। একই সঙ্গে উদ্ধারকাজে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য, দেশি-বিদেশি পর্যটকসহ নিখোঁজ মানুষের তালিকাও দীর্ঘ হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার মানুষ। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫৭৫ জন বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৬টি দেশের নাগরিক রয়েছেন। এর মধ্যে ভারতের ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন, ইউক্রেনের ৬২ জন এবং যুক্তরাজ্যের ৩৩ নাগরিক রয়েছেন।

বন্যাকবলিত এলাকার পাশেই রয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান কৈলাস-মানস সরোবর অবস্থিত। ভারতের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর সেখানে বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী যান। ফলে নিখোঁজ বিদেশিদের মধ্যে পর্যটক ও তীর্থযাত্রীদের সংখ্যাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। তবে পুলিশ ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে। পুলিশের তথ্য প্রকাশের প্রায় দুই ঘণ্টা পর এনডিআরআরএমএ তাদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম এলাকা, ধ্বংসস্তূপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকারীদের কাজ কঠিন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page