1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

অচিনপুর

মোজাম্মেল হোসেন মোহন
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
চলো যাই এ পৃথিবী হতে
দূর বহুদূর!
দুঃখ কষ্ট যাতনা হীন
সে অচিনপুর!
থাকবেনা হিংসা বিদ্বেষ
ধর্ম গুনগান,
ভাবনা যেথা একটা হবে
সবাই সমান।
প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে
গড়বো সমাজ,
জাতপাত থাকবে না সেথা
কর্মই মূখ্য সাজ।
চির নবীন স্বপ্ন চোখে
তুমি আর আমি,
সবুজ বিশ্বাসে ভরে দেব
সেই বন্ধ্যা ভূমি।
স্বপ্নের পৃথিবী গড়বো
আমরা দু’জনে,
অনন্ত সুখের বাতাস
বইবে সেখানে।
রং বে-রঙের ফুলে ফুলে
ভরবে বনবিথী,
কলির মাঝে খেলবে অলি
উড়বে প্রজাপতি।
বইবেনা বিষাক্ত বাতাস
থাকবেনা ব্যাধি,
আকাশ জুড়ে বর্ষা-মেঘ
খেলবে নিরবধি।

সংবাদটি শেয়ার করুন

One thought on "অচিনপুর"

  1. You could definitely see your expertise in the work you write. The world hopes for more passionate writers like you who aren’t afraid to say how they believe. Always follow your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page