1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা

মামুন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
সাকিবুল (২০), খায়রুল ইসলাম (২১), মোশাররফ (২১), মিজান (২৪), কামাল (৩০), জিসান (২২), ফারুন (২৩), রাশেদুল (৩৮), রায়হান (১৯), মামুন (২১), রাজিব রতন (১৮), টিপু (২৯), সালমান (২৭), সানি (২৬), আসিফ (২৫), আইচান ওরফে আহসান (৩০), আসাদুল হক (২৫) ও শামীম (৪২)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সক্রিয় অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!