1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: ইসি গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও স্মার্ট শ্রেণিকক্ষ চালু হচ্ছে: ববি হাজ্জাজ পুরো দেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৬ সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার যশোরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত যুবকের প্রাণ গেল ঢাকা নেওয়ার পথে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বার আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু, কোটি মানুষ চরম গরমের সতর্কতায়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ চরম গরমের সতর্কতার আওতায় রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিউ জার্সিতে দাবদাহের কারণে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইলিনয় অঙ্গরাজ্যে একজন এবং মিসিসিপিতে আরও দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা বাতাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ডেলাওয়্যার, কানেকটিকাট ও নিউইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে। কোথাও কোথাও প্রায় ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয়ও দেখা দিয়েছে। এতে লাখো গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আর্দ্রতা ও তাপমাত্রার সম্মিলিত প্রভাবে অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর এবং জ্যাকসনভিলে ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব উপকূলের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় তীব্র গরম অব্যাহত থাকবে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনার ফিনিক্স ও টুসনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

অন্যদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দাবদাহজনিত অসুস্থতায় এ পর্যন্ত ৩৭৮ জনের বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page