1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দাপুটে পারফরম্যান্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সিয়াটল স্টেডিয়ামে মঙ্গলবার (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে জয় তুলে নেয় ইউরোপের দলটি।

প্রথমার্ধে জোড়া গোল করেন শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে হন্স ফানাকে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে চতুর্থ গোল করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেলু লুকাকু। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। অষ্টম মিনিটে ইউরি টিলেমান্স গোলের সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পরের মিনিটেই এগিয়ে যায় তারা। নিকোলা হাসকিনের পাস থেকে সহজ ফিনিশিংয়ে গোল করেন শার্ল ডি কেটেলারে।

গোলের পরও আক্রমণের গতি কমায়নি বেলজিয়াম। ১৪তম মিনিটে লেয়ান্দ্রো ট্রোসাডের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপরও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল সফরকারীরা।

তবে ম্যাচের মাঝপথে কিছুটা ভাগ্যের সহায়তায় সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। একটি ফ্রি-কিক থেকে নেওয়া শট বেলজিয়ামের মানবদেয়ালে হন্স ফানাকের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এতে গোলরক্ষক তিবো কোর্তোয়া কোনো সুযোগই পাননি।

সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। কয়েক মিনিটের মধ্যেই লেয়ান্দ্রো ট্রোসাডের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থেকে।

বিরতির পর বলের দখলে কিছুটা উন্নতি করলেও তা কাজে লাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ৫৭তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ায় বেলজিয়াম। বক্সের মধ্যে বল কেড়ে নিয়ে শার্ল ডি কেটেলারে সেটি বাড়িয়ে দেন হন্স ফানাকের কাছে। তার বাঁকানো শটে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

শেষদিকে গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও সফল হতে পারেনি স্বাগতিকরা। বরং যোগ করা সময়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের বড় জয় নিশ্চিত করেন।

৪-১ ব্যবধানের এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। অন্যদিকে, দেশের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্রের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page