1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু

টেক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশের ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পের উন্নয়ন এবং পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়াতে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু করেছে সনি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সনি জানিয়েছে, এ অ্যালায়েন্সের মাধ্যমে দেশের ৯টি শীর্ষ ওয়েডিং স্টুডিওকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা শিল্পটির মানোন্নয়ন ও নতুন সম্ভাবনা সৃষ্টিতে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির মতে, এই উদ্যোগের আওতায় সৃজনশীল পেশাজীবীদের জন্য আধুনিক ক্যামেরা প্রযুক্তির পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।

এছাড়া পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের অনুমোদিত ডিলারের কাছ থেকে ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টিসহ সনির আসল পণ্য কেনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে গ্রাহকরা ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও পাবেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page