1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

মুম্বাইয়ে টানা বৃষ্টিতে ভবন ধস, পাঁচ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ভারতের মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির মধ্যে একটি পুরোনো ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রোববার মুম্বাইয়ের মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ে। এতে পাঁচ শিশু ও এক নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। শহরের কিছু এলাকায় ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে নগরজুড়ে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির কারণে মুম্বাইয়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, প্রবল বর্ষণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে ভূমিধসের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সড়কটি বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে এবং মুম্বাই-পুনে রুটের কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ ভবন ও নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page