1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, হাসপাতালে সরানোর সময় রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় হাসপাতাল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বহু বাড়িঘর ও কয়েকটি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পাশের গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে একটি হাসপাতাল, কয়েকটি সরকারি ভবন, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ভূমিকম্পের পর রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে জরিপ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

ভূমিকম্পের পর এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page