1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়ালসড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু।

জানা গেছে, শাকিবুল ইসলামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোড এলাকায়। তিনি মৃত নুর ইসলামের ছেলে। অন্যদিকে, রবিউল ইসলামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামে। তিনি শিহাব উদ্দিন মোল্লার ছেলে। শাকিব উত্তরখান এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ভোরে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি জানান, ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page