1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে তার নিয়োগ-সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছে। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বর্তমানে বিশ্বব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। তিনি ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম–সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।

অন্যদিকে, বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page