1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

কানাডার টরন্টোতে উৎসবে গুলিবর্ষণ, নিহত ২, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

কানাডার টরন্টো শহরে একটি সাংস্কৃতিক উৎসবে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মিডটাউন টরন্টোতে এ ঘটনা ঘটে।

রয়টার্সের বরাত দিয়ে সিটিভি নিউজ জানায়, কানাডার অন্যতম বৃহৎ লাতিন সাংস্কৃতিক আয়োজন সেন্ট ক্লেয়ার ফেস্টিভ্যালে সালসা নাচ ও সঙ্গীত পরিবেশনের সময় হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টরন্টো পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন আহতকে উদ্ধার করা হয়। এছাড়া আরও দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের বর্তমান অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয়, হামলার উদ্দেশ্য বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

টরন্টো পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page