1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বৃষ্টিতে সংসদ ভবনের ছাদ চুইয়ে পানি, দ্রুত সংস্কারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা বৃষ্টির মধ্যে জাতীয় সংসদ ভবনের মসজিদসহ কয়েকটি কক্ষে ছাদ চুইয়ে পানি পড়ার বিষয়টি সংসদে উত্থাপিত হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন সরকারি দলের হুইপ জি কে গউছ।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি সংসদের নজরে আনেন।

হুইপ জি কে গউছ বলেন, সংসদ ভবনের মসজিদে ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ায় বিভিন্ন স্থানে বালতি রাখতে হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের পরিস্থিতি দ্রুত সমাধান করা প্রয়োজন।

এ বিষয়ে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামালও বিষয়টির সত্যতা উল্লেখ করেন। তিনি বলেন, সংসদ ভবনের বিভিন্ন অংশে ছাদ দিয়ে পানি পড়ার সমস্যা রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে।

পরে চিফ হুইপ জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবনের যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেসব স্থানে সংস্কারকাজ শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে।

এরপর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীও সংসদে জানান, মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ছাদ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page