1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ

জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের দুই সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. লুৎফর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।

ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এর আগে গত ১৬ মার্চ তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page