1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে সোমবার (৮ জুন) সকালে আঘাত হেনেছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকাতেও ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে। দেশগুলোর সরকার উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেন, “কোনো ধরনের অপেক্ষা না করে সবাই দ্রুত উঁচু স্থানে চলে যান।” তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় অঞ্চলে ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যদি উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে সবাইকে তা দ্রুত অনুসরণ করতে হবে।”

ভূমিকম্পের পর বিভিন্ন দেশে জরুরি সেবা সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page