1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সিরিজ বাঁচাতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জিম্বাবুয়ে সফরে অন্তত একটি সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এই ম্যাচে হারলেই শুধু টি-টোয়েন্টি সিরিজ নয়, জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটেই সিরিজ হার নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ালেও টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানের হার মেনে নিতে হয় তাওহীদ হৃদয়ের দলকে।

প্রথম টি-টোয়েন্টিতে পেসার নাহিদ রানা ক্যারিয়ারসেরা বোলিং করে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় সেই পারফরম্যান্স কাজে আসেনি।

চার বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটারদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সমর্থন পাননি। তার আউট হওয়ার পর মাত্র ১৪ বলের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন দেখার বিষয়, ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরাতে পারে কি না বাংলাদেশ, নাকি জিম্বাবুয়ের মাটিতে আরেকটি হতাশাজনক সিরিজ হার সঙ্গী হয় টাইগারদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page