1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষঃ
পরিচয়পত্র ছাড়া হকারি নয়, নির্ধারিত এলাকার বাইরে ব্যবসাও বন্ধ: ডিএসসিসি প্রশাসক ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ, রেখে পালালেন দুই ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে মধ্যস্থতায় মামলা নিষ্পত্তির সুযোগ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে সাভারে আবারও প্রেসার কুকার থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রায় এক দশক একসঙ্গে থাকার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। বিষয়টি জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রোনালদো-জর্জিনার বিয়ের খবর জানান রোমানো। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি বিয়ের আমন্ত্রণপত্র ঘিরে তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল।

রোনালদো ও জর্জিনা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকলেও বিয়ে নিয়ে তারা বরাবরই বলেছেন, নিজেদের কাছে উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন।

এর আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাদামাটা। কোনো বিলাসবহুল ভ্রমণ বা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নয়, বরং গভীর রাতে হঠাৎ করেই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি তিনি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং জীবনের সেই বিশেষ মুহূর্তের অপ্রত্যাশিত সাক্ষী হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page