1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী; স্থগিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি রোববারও অব্যাহত রয়েছে। ভারী বর্ষণের কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী, কুতুবখালী, শনির আখড়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশে পানি জমে যায়। এছাড়া দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর, টিকাটুলি, পুরানা পল্টন, শান্তিনগর, রাজারবাগ, নয়াপল্টন, কাকরাইল, খিলক্ষেত, বনানী, মহাখালী ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পুরানা পল্টন কালভার্ট রোড, খিলক্ষেত-লেকসিটি সড়ক এবং কয়েকটি অলিগলিতে হাঁটুপানি জমে যায়। কিছু এলাকায় রাস্তার পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। এমনকি সচিবালয় প্রাঙ্গণের কিছু অংশেও পানি জমতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকায় যানবাহনের গতি ধীর হয়ে যায় এবং বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক গুলশান বিভাগ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‌্যাম্পের নিচে, ঢাকা গেট, বনানী ও অন্যান্য নিচু এলাকায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। বিশেষ করে কাকলী মোড়ে চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

খিলক্ষেত থেকে লেকসিটি এলাকায় স্বাভাবিক সময়ের তুলনায় রিকশা ও ভ্যানের ভাড়া বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। এছাড়া বৃষ্টির কারণে সড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সংখ্যা কম থাকায় গণপরিবহনে যাত্রীচাপও বৃদ্ধি পেয়েছে।

তবে বৈরী আবহাওয়ার মধ্যেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করেছে। সচিবালয় ও মতিঝিল স্টেশনে অফিসগামী যাত্রীদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

এছাড়া ধানমন্ডির কামরুন্নেছা স্কুলেও বৈরী আবহাওয়ার কারণে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে অভিভাবকদের মাধ্যমে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page