1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৬ জন ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত বরিশালে এমডিকে মারধরের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উড়িষ্যা ও উত্তর ছত্তিশগড় হয়ে আগামী তিন দিনের মধ্যে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার কারণে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page