1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ইরাকে পৌঁছেছে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ, আজ কারবালায় জানাজা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার রাতে মরদেহবাহী বিমানটি ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধবার (৮ জুলাই) নাজাফ ও পবিত্র নগরী কারবালায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের কফিন বহনকারী বিমান নাজাফে পৌঁছানোর পর সেখানে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার নাজাফ ও কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ইরাকের শিয়া মুসলিমদের কাছে আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। এ উপলক্ষে দেশটিতে বুধবার সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর গ্র্যান্ড স্কয়ারে আয়োজিত সেই জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী। ওই জানাজায় খামেনির পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যেরও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফে ইমাম আলীর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের (রা.) মাজারে নেওয়া হবে।

খামেনির ইচ্ছা অনুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার (আ.) পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page