1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফেলার কাজ শুরু হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন নামফলক পরিবর্তন করা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকের আগের নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। পরে হলটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তনের দাবিও ওঠে।

এদিকে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলসহ কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তথ্য অনুযায়ী, হলটির নাম শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয় এবং এটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page