1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি অভিযোগে উত্তাল রাজনীতি, মমতা-অভিষেকের কার্যালয়ে সিআইডির তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গের সাবেক তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগের তদন্তে রাজ্য সিআইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে।

সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি পশ্চিমবঙ্গ) তল্লাশি পরোয়ানা নিয়ে কলকাতার কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছায়। একই সময় দলীয় কেন্দ্রীয় কার্যালয় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়র কার্যালয়েও অভিযান চালানো হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে কিছু বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চলছে। অভিযোগটি ওঠার পরই সিআইডি প্রাথমিকভাবে তথ্য চেয়ে নোটিশ জারি করেছিল।

এক সিআইডি কর্মকর্তা জানান, দলীয় জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে সংশ্লিষ্ট স্বাক্ষরগুলো দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই এখন তল্লাশি চালানো হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, স্পিকারের কাছে পাঠানো ওই প্রস্তাবে ৭০টি স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪টি স্বাক্ষর ব্লক লেটারে লেখা ছিল, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। বিষয়টি সামনে আসার পর দুই বিধায়ক— ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা—স্পিকারের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলে তদন্তভার সিআইডির হাতে আসে। এদিকে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগকারী দুই বিধায়কের নাম প্রকাশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তৃণমূল কংগ্রেস তাদের বহিষ্কার করে।

সূত্র : এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page